পুরোনো প্রেমিককে বিয়ে করলেন কোরীয় অভিনেত্রী জু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৪

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করছিলেন, অবশেষে সেই প্রেমিককেই বিয়ে করেছেন তরুণ কোরীয় অভিনেত্রী জু সে বিয়োক। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিউলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। তবে তার স্বামী শোবিজের কেউ নন।

কোরীয় সংবাদমাধ্যম ওসেন জানিয়েছে, বিয়েতে নাম সাং জি, লিম না ইয়ংসহ বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন।

জু সে বিয়োক। ছবি: ইনস্টাগ্রাম

নাম ও লিম বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তবে জু সে বিয়োক এখনো বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।

পুরোনো প্রেমিককে বিয়ে করেছেন জু সে বিয়োক। ছবি: ইনস্টাগ্রাম

সদ্য মুক্তিপ্রাপ্ত কে ড্রামা ‘আইরন ফ্যামিলি’-তে অভিনয় করেছেন তিনি। এর বাইরে ‘মাই হ্যাপি এন্ডিং’, ‘আনপ্রেডিকটেবল ফ্যামিলি’, ‘এগেইন মাই লাইফ’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন জু সে বিয়োক।

ইত্তেফাক/এসএ