গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬৬ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ বছর দেশে মোট ৩২ হাজার ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৮ হাজার ১১৩ জন ঢাকার বাইরে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৯৫ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে এক হাজার ৭৩৬ জন ঢাকার বাইরের।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সে বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন। যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুও ডেঙ্গুতে আক্রান্ত হয়।
