ইরান দাবি করেছে, ইসরায়েলকে লক্ষ্য করে তারা অতর্তিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
তবে ইসরায়েল বলছে, ইরানের এসব হামলায় এখন পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
এদিকে টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনি এখনো নিরাপদ স্থানে অবস্থান করছেন।
গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। রয়টার্স নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, সেইদিনেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় খামেনিকে। এরপর থেকে খামেনি নিরাপদ স্থানে অবস্থান করছেন।
