ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখাতে বলেছে সংস্থাটি।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানায়।
