ঢাকায় বুধবার রাত থেকে একটানা বৃষ্টি ঝরেছে। এর রেশ ছিল বৃহস্পতিবারও। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তায় চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নগরবাসী। ছবিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর আরামবাগ ও বকশীবাজার এলাকার রাস্তায় চলাচলকারী মানুষের ভোগান্তির দৃশ্য। ছবি: ফোকাস বাংলা
