তারা বুড়িগঙ্গার চাঙারিওয়ালা, নৌকা থেকে নেমেই ছুটোছুটি শুরু করেন। এদিক-ওদিক তাকানোর সময়টুকুও নেই তাদের। বুড়িগঙ্গার ওপার থেকে গাট্টি বোঝাই খাবার নিয়ে এপারে এসেই কাজে লেগে পড়েন। কর্মব্যস্ত মানুষদের বাড়ির গিন্নিদের তৈরিকৃত খাবারই বহন করেন তারা। সে খাবার ঢাকার চকবাজার, ইসলামপুর, বাবুবাজার, মিটফোর্ট, নওয়াববাড়ী, শাখারীবাজারের ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেন। বছরের পর বছর ধরে এভাবেই খাবার আনা-নেওয়ার কাজ করেন চাঙারিওয়ালারা। বলতে গেলে, বাড়ির খাবার আর কর্মস্থলের মধ্যে যোগসূত্র স্থাপনই তাদের একমাত্র কাজ। ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
