সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫:৫১

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা এক শোক বার্তায় মরহুম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, ঢাকার উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৩টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

 

ইত্তেফাক/পিও