টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা ও সড়কে জলাবদ্ধতা। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। রাজধানীর ব্যস্ততম বায়তুল মোকাররম এলাকায় ফুটপাত ডুবে যাওয়ায় ভাসমান দোকানগুলো আজ খোলেনি। এছাড়াও রাজধানীর অন্যান্য সড়কে পানি জমে থাকায় কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ছবিগুলো রাজধানীর বিভিন্ন সড়ক থেকে শনিবার (৫ অক্টোবর) তোলা। ছবি: ফোকাস বাংলা
