এএফসির সবচেয়ে নিচের সারির টুর্নামেন্ট চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বসুন্ধরা কিংস ভুটানে যাবে; কিন্তু তাদের ঘরে বিদেশি খেলোয়াড় কম থাকায় অন্য ক্লাবের দিকে হাত বাড়িয়েছে বসুন্ধরা কিংস। মোহামেডানের অধিনায়ক, মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে খেলতে যাবেন ভুটানে। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে এবারই প্রথম খেলবেন তিনি।
মোহামেডান ছাড়াও ফর্টিসের জসুর জুমায়েভ এবং শেখ রাসেলের খেলা চার্লস দিদিয়ের। এই তিন ফুটবলারের নাম রাখা হয়েছে কিংসের তালিকায়। দিয়াবাতের খেলা সব সময় কিংসের নজরেই ছিল। ফুটবল অঙ্গনে গুঞ্জনও ছিল দিয়াবাতের ওপর কিংসের নজর রয়েছে, কিন্তু বরাবরই অস্বীকার করে এসেছিলেন দিয়াবাতে। এবার যখন এএফসির চ্যালেঞ্জ লিগে খেলতে পারছেন না রবসন এবং মিগুয়েল তখনই অন্য দলের ফুটবলারদের ডাক পড়ে। মোহামেডান ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব জানিয়েছেন-সুলায়মান দিয়াবাতে খেলবেন কিংসে। ১২ দিনের জন্য তাকে দেওয়া হয়েছে।'
খেলতে গিয়ে যদি ইনজুরিতে পড়েন দিয়াবাতে, সেটি নিয়ে নকিব বলেন, 'ইনজুরি হতেই পারে। মোহামেডানের জন্য ক্ষতি হবে। কারণ সামনে মোহামেডানের খেলা। আমরা ক্লাবের সিনিয়রদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েই কিংসে খেলতে পাঠাচ্ছি দিয়াবাতেকে।'
