দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই: ডিএমপি কমিশনার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২২:০৬

ঢাকায় এবার ২৫৩টি পূজামণ্ডপ রয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে। সেইসঙ্গে দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মো. মাইনুল হাসান বলেন, পূজায় বিশেষ নিরাপত্তায় মাঠে থাকবে সার্বক্ষণিক টহল। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মণ্ডপগুলোতে থাকবেন। এ ছাড়া চেকপোস্ট, সিসি ক্যামেরা, সেচ্ছাসেবক দল ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ, আনসার ও র‍্যাব।
 
পূজামণ্ডপের আশেপাশে মেলা না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি কমিশনার। এ ছাড়া পূজাকে ঘিরে যানজট নিরসনে বাড়তি ট্রাফিক ব্যবস্থা নেয়া করা হচ্ছে বলেও জানান তিনি।
 
ডিএমপি কমিশনার আরও বলেন, এ বছর ঢাকায় ১৫টি স্থান বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে নৌপুলিশসহ থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার অনুরোধ করা হলো।

ইত্তেফাক/এনএ