তাবিথের পক্ষে আগামীকাল মনোনয়নপত্র তুলবেন শাহীন 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৭:১০

বাফুফের নির্বাচনে মনোনয়নপত্র আজ থেকে বিতরণ শুরু হবে। সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত বাফুফে ভবনে ফরম বিক্রি হবে। সভাপতি প্রার্থী সাবেক ফুটবলার তাবিথ আউয়াল আগামীকাল তার মনোনয়নপত্র তুলবেন। তবে তিনি নিজে বাফুফে ভবনে আসবেন না বলে জানিয়েছেন। 

গতকাল তাবিথ জানিয়েছেন তার পক্ষে মনোনয়নপত্র তুলবেন তারই সহকারী সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সভাপতি পদে তরফতার রুহুল আমিন প্রার্থিতা ঘোষণা করেছিলেন। কিন্তু নির্বাচনী মাঠে তার কোনো তৎপরতা দেখা যায়নি। গুঞ্জন আছে তিনি নির্বাচন না-ও করতে পারেন। শেষ পর্যন্ত তিনি কোন পথ বেছে নিয়েছেন সেটি চূড়ান্ত করেননি। 

তবে দুই দিন আগে রুহুল আমিন জানিয়েছিলেন তিনি নির্বাচন না করার ঘোষণা দেননি। চাপ আছে কিনা সেই প্রশ্নে রুহুল আমিন বলেছিলেন চাপ নেই, অনুরোধ রয়েছে।' গতকাল পর্যন্ত গুঞ্জন হচ্ছে তরফদার রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন করতে পারেন। নির্বাচন বলে কথা, শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাবে না কে কোন পদে নির্বাচন করছেন। তবে নির্বাচনের মাঠে দৌড়াচ্ছেন সাব্বির, গাউস, মনি, কানন, রূপু, মানিক, টিপু প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচ