অচিরেই গঠন হবে মিডিয়া সংস্কার কমিশন: শফিকুল আলম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৬:০০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এখনও মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হয়নি, তবে এটি অচিরেই গঠিত হবে। কমিশনে ঢাকা থেকে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে, কারণ মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সংবাদ দেশের মানুষের কাছে পৌঁছে দেন। তাদের সম্মান এবং নিরাপত্তাসহ অন্যান্য বিষয় তুলে ধরার জন্য কমিশনে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাগুরা শহরের সাতদোহা পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, মুসলিমরা যেভাবে ঈদ উৎসব পালন করেন, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও তাদের উৎসব পালন করবেন। নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা জেলার বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুসহ অন্যান্যরা অন্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/টিএইচ