স্যামসনের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে ভারত 

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২০:৪৪

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। স্যাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে আছে ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও স্যামসন। তবে দলীয় ২৩ রানে ৪ বলে ৪ রান করে আউট হন অভিষেক।

এরপর ক্রিজে আসা সূর্যকুমারকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন স্যামসন। চার-ছক্কার ফুলঝুড়ি ছোটাতে থাকেন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৩ বলে ফিফটি তুলে নেন স্যামসন। 

মারমুখী ব্যাটংয়ে ফিফটি তুলে নেন সূর্যকুমারও। এরপর ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান এই দুই ব্যাটার। ৪০ বলে সেঞ্চুরি তুলে নেন স্যামসন। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে ভারত। 

   

ইত্তেফাক/জেডএইচ