দুর্গাপূজা ও সাপ্তাহিক টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। বেশ কিছুদিনের রাজনৈতিক অস্থিরতার খরা কাটিয়ে পর্যটকদের ঢল নামায় চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন খাত। প্রাণ ফিরেছে এখানে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানে। ব্যবসায়ীদের আশা, কয়েকদিনের ছুটিতে পর্যটন খাতে বাণিজ্য হবে কয়েকশো কোটি টাকা। টানা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের লাবনী থেকে শুরু করে সুগন্ধা ও কলাতলী পয়েন্টে উপচে-পড়া ভিড়। ছবি: ফোকাস বাংলা
