বাহরাইনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শতভাগ পাস

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২২:০২

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জি‌পিএ-৫ পেয়েছেন ৪ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বাহরাইনের বাংলা‌দেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশ পেয়েছে। বরাবরের মতো এ বছরও বাংলাদেশ স্কুল বাহরাইনে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফলসহ শতভাগ পাস করেছে। মোট ৩৪ জন ছাত্র-ছাত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষাজীবনে তারা আরও ভালো ফলাফল করবে ও ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সাফল্যের জন্য স্কুল কর্তৃপক্ষকে এবং অভিভাবকদের বিশেষভাবে ধন্যবাদ জানান চার্জ দ্যা অ্যাফেয়ার্স।

ইত্তেফাক/কেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন