২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮৬

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২২:১১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৮৬ জন।

বুধবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২২৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫০ জন।

 

ইত্তেফাক/পিও