বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:১৪

শিবগঞ্জে বালতির পানিতে ডুবে মারিয়া খাতুন নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শাহাবাজপুর ইউপি সদস্য হুমায়ুর কবির ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।

নিহত শিশু শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে শিশুটি নিজে নিজে খেলা করছিল। এ সময় হঠাৎ করেই বালতিভর্তি পানিতে পড়ে তার মৃত্যু হয়।

শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজান্তেই মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় বালতির  পানিতে মাথা নিচ দিকে করে পড়ে গিয়ে মৃত্যু হয়।

ইত্তেফাক/এএইচপি