বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:১২

সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বপ্না দাস (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার হাতবাস গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না উপজেলার হাতবাস গ্রামের জগদীশ দাসের স্ত্রী। 

আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে গুজব রটানোয় চট্টগ্রামে যুবক গ্রেফতার

জানা যায়, এ দিন ঘরের চালের সংস্কার কাজ করার সময় বিদ্যুতের তার গায়ে লাগলে তিনি গুরুতর আহত হন।পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/অনি