ভোলায় নিখোঁজের পাঁচ দিন পর মো. পারভেজ (১৫) নামের এক কিশোর রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারি এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পারভেজ উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো. বিল্লাল মিয়ার ছেলে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছগির মিঞা জানান, গত ৮ জুলাই সোমবার সকালে প্রতিদিনের মত পারভেজ গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। পরদিন সকাল থেকে অনেক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
পরে আজ (শুক্রবার) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় শুক্রবার পারভেজের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/অনি
