চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন এবং মহারাজপুর ইউনিয়নের এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের বাবলুর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র হৃদয় ও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিকরা গ্রামের সামশুদ্দিন দফারের ছেলে ভদু (৫৭)।
আরও পড়ুন: বিপদসীমার ওপর ১২ পয়েন্টে নদ-নদীর পানি
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে হৃদয় ও ভদু নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
ইত্তেফাক/অনি
