বাংলাদেশের বিভিন্ন স্থানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একদল শিক্ষার্থী পাস করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে ফেল করা শিক্ষার্থীরা ফলাফল পরিবর্তনের আহ্বান জানায়। যশোরে, অকৃতকার্য শিক্ষার্থীরা 'বৈষম্যহীন রেজাল্ট' এর দাবিতে গণমিছিল ও শিক্ষাবোর্ড ঘেরাও করে। ঢাকা শিক্ষা বোর্ডে বৈষম্যের অভিযোগে বিক্ষোভ হয়েছে এবং ময়মনসিংহে ফলাফল প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ ও শিক্ষাবোর্ড ঘেরাও করা হয়েছে। শিক্ষার্থীরা সবার জন্য ন্যায্য ফলাফল নিশ্চিত করার দাবি তুলেছেন। ছবি: ইত্তেফাক
