বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
মঙ্গলবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন বলা হয়, পদোন্নতি দিয়ে তাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পিএসসির সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
