দিরাইয়ে মাদকসহ আটক ২ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২২:১০

সুনামগঞ্জের দিরাই থানার পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার দত্তগ্রামের নকুল চন্দ্র দাসের রান্না ঘর থেকে এ মদ উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন নকুল চন্দ্র দাস (৪২) ও ইন্দ্র সেন দাস (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ । পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ইত্তেফাক/পিও