বাফুফে নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৮:২৩

শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভোট প্রদান। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে  দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট প্রদান। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষ এখন চলছে গণনা।

সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। এই ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন। আর সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলরদের সভাপতি, সহ-সভাপতি ও সদস্য তিনটি পৃথক ব্যালট প্রদান করা হয়েছে। প্রতি ব্যালটে সুনির্দিষ্ট পদ সংখ্যক ভোট প্রদান করতে হবে। পদের চেয়ে কম-বেশি ভোটে সেই ব্যালট বাতিল হবে। 

ইত্তেফাক/জেডএইচ