নারী সাফ চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধেই ভুটানের জালে গোল উৎসব বাংলাদেশের 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৫

নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম মাঠে নেমেছে দ'দল। প্রথমার্ধেই ভুটানের জালে গোল উৎসব করেছে বাংলার মেয়েরা। সাবিন-তহুরার জোড়া গোলে ৫-১ গোলে এগিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান ঋতুপর্ণা চাকমা। ম্যাচের এগিয়ে গিয়েও আক্রমণ অব্যাহত রাখে বাংলার মেয়েরা।

ম্যাচের ১৫ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। চমৎকার ড্রিবলিংয়ে বল নিজের কন্ট্রোলে নেন তহুরা। এরপর ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান তিনি। 

এরপর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক সাবিনা। ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে জালে জড়ান তিনি। এরপর ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। আবারও ডি বক্সের বাইরে থেকে গোল করেন তিনি। 

এরপর ম্যাচের ৩৭ মিনিটে ফের গোল করে সাবিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে টেনে গোলরক্ষককে কাঁটিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৪১ মিনিটে এক গোল শোধ করে ভুটান।   

ইত্তেফাক/জেডএইচ