এবার ম্যাচসেরার পুরস্কার সাবেক দুই কোচকে উৎসর্গ তহুরার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:৩১

নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তহুরা খাতুন। সেইসঙ্গে হয়েছিলেন ম্যাচসেরা। সেই পুরস্কারটি উৎসর্গ করেছিলেন নিজের ছোটবেলার বন্ধু মৃত সাবিনা খাতুকে।

রোববার (২৭ অক্টোবর) ফাইনালে উঠার লড়াইয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার ফের নিজের করে নিয়েছেন তহুরা। এবারের ম্যাচসেরার পুরস্কার সাবেক দুই কোচকে উৎসর্গ করেছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই মেয়ে।

তহুরা বলেন, ‘আমার ট্রফিটা আমার সাবেক কোচ ছোটন স্যার (বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং আমি যেই জায়গা থেকে উঠে আসছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে।’

হ্যাটট্রিক প্রসঙ্গে তিনি বলেন, ‘চেষ্টা ছিল প্রথম থেকেই। আমরা যেহেতু ওপরে খেলি, যদি সুযোগ পাই, মিস যাতে না হয়, ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল।’

ইত্তেফাক/জেডএইচ