রাজধানীতে পেশাদার ছিনতাইকারী সন্দেহে তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:০০

রাজধানীর বংশাল এলাকায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশ দাবি করছে। 

রোববার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলো­– আব্দুর রহমান শুভ (১৯), মো. নওশাদ হোসেন (২৫) ও মো. আজিজুল আহম্মেদ অয়ন (২৩)। শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বংশাল এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছে। বংশাল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম