বন্দরে আদমপাচারকারী চক্র

বিদেশে নিয়ে বিক্রি, ভাতিজাকে ফেরত চাওয়ায় ৩ ভাইকে কুপিয়ে জখম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২০:২৮

নারায়ণগঞ্জ বন্দরে আদম একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে পাচারকারীরা চক্রের সদস্যরা। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বন্দরের ১নং ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইকবাল (৪৪), টুটুল (৩৯) ও রুবেল (৪২)। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

আহত টুটুল জানান, বন্দরের তালতলা এলাকার বাবুল তার ভাতিজা রিপনসহ আটজনকে কম্বোডিয়া নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তারা সেখানে চরম মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে তারা বাবুলের কাছে ভাতিজাকে দেশে ফিরিয়ে আনার কথা বলে। এ কারণে সোমবার সকালে আদমপাচারকারী বাবুল ১৫=১৬ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বাড়িতে এসে হামলা করে ৩ ভাইকে কুপিয়ে জখম করে। 

এদিকে ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার দারোগা জালিল ঘটনাস্থল করেন। তিনি বলেন, আদম বেপারীর ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

ইত্তেফাক/জেডএইচডি