অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়ে বলেছেন, করিমগঞ্জ জেলায় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসাম পুলিশের জওয়ানরা করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
Tackling Illegal Infiltration
Alert jawans of @assampolice apprehended one Bangladeshi national near the International border in Karimganj and pushed him back across the border.
