নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে একাধিক সুযোগ নষ্ট করায় গোলশূন্য থেকে বিরতিতে গেছে দু'দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। নেপালের ডিফেন্ডারে ভুলে তহুরার শট ফিরে আসে সাইড পোস্টে লেগে। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ১০ মিনিটে গোলের সুযোগ পায় নেপাল। ডি বক্সের বাইরে থেকে আমিশা কার্কির নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। বেঁচে যায় বাংলাদেশ।
এরপর দুই দলই চেষ্টা করে মিডফিল্ড দখল নিয়ে আক্রমণ যাওয়ার। তবে ভুল পাসের কারণে বল হারায় দু'দল। ম্যাচের ৩৩ মিনিটে ডান পাশে ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে মারিয়া মান্দার নেওয়া শট চলে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।
ম্যাচের ৪১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সাবিনা খাতুনের নেওয়া শট থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কোন গোলে না হলে গোলশূন্য থেকে বিরতিতে গেছে দু'দল।
