ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
চিকিৎসক মহিউদ্দিন খান জানান, মারা যাওয়া রোগীরা হলেন গাজীপুরের শ্রীপুরের টেলিগাতী এলাকার সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শংকরপুর আব্দুস সাত্তার (৫৮)। সাজেদা ডেঙ্গু ছাড়াও ফুসফুস, রক্তে ইনফেকশনসহ নানা রোগে ভুগছিলেন। আব্দুস সাত্তারের ডেঙ্গু ছাড়াও কিডনি অকার্যকর ছিল।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ৩৯ রোগী ভর্তি আছে। এর মধ্যে পুরুষ ৩৩, নারী ৫ ও একজন শিশু রয়েছে।
