আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:১৫

নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটি নিশ্চিত করেছে, তারা তাদের পূর্ব উপকূলের জলসীমার দিকে এটি নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি সাত হাজার কিলোমিটার উচ্চতায় এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া ও জাপান উদ্বেগ প্রকাশ করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন উপস্থিত ছিলেন। এ সময় তিনি তার শত্রুদের সতর্কও করেন।

সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ কিমকে উদ্ধৃত করে বলেছে, এই আইসিবিএম পরীক্ষাটি ছিল একটি উপযুক্ত সামরিক পদক্ষেপ। প্রতিদ্বন্দ্বীরা এ থেকে বার্তা পাবে, যারা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক পরিস্থিতি জটিল করে তুলেছে এবং সম্প্রতি উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেছেন, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চলের ওকুশিরি দ্বীপের প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ংয়ের অতীতের যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেয়ে সবচেয়ে বড়, এটি দীর্ঘ সময় ধরে উড়েছে।

নাকাতানি সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার এ পর্যন্ত নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ সময় উড্ডয়ন করে। আমি মনে করি এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র থেকে ভিন্ন হতে পারে।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা তাদের সংসদে জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত সপ্তমবারের মতো পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাছাকাছি রয়েছে তারা।

ইত্তেফাক/এসকে