শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগের ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ধানের শীষের সাথে থাকুন, আপনাদের চাকরি জাতীয়করণ করা হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সেলিম ভূইয়ার পক্ষ থেকে আমি এই ওয়াদা দিচ্ছি।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে নাজিরপুর উপজেলার গাওখালী স্কুল এন্ড কলেজে বাংলাদেশ শিক্ষক সমিতির দক্ষিণাঞ্চলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস) নাজিরপুর উপজেলার আহবায়ক ইউনুস আলী শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব সরোয়ার হোসেনের সঞ্চালনায় তিনি আরও বলেন, ৫ আগষ্টের পর বারবার বিভিন্ন দরজায় গিয়েছি নির্বাচন ছাড়া আমাদের চাকরি জাতীয়করণ হবে না। চাকরি জাতীয়করণ হলে আমাদের আর কোনো দাবি থাকবে না। আমাদের এক দফা দাবি চাকরি জাতীয়করণ। লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এ লড়াই ভোটের লড়াই আমাদের ক্ষমতায় নিন সাথে সাথে মন্ত্রীসভা প্রথম কাজ হবে চাকরি জাতীয়করণ। সে বাস্তবায়নের ক্ষমতা আমরা রাখি, সেলিম ভূইয়া রাখে।
এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহবায়ক গাজী শাহাজান, সদস্য সচিব জাহিদুল ইসলাম, (বশিস) জেলা আহবায়ক এনায়েত হোসেন খান, সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান, শিক্ষার কর্মচারী ঐক্যজোটের উপজেলা আহবায়ক এস এম রেজাউল করিম, সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদসহ আরও অনেকে।
এরপরে সভার দ্বিতীয় অধিবেশনে ইউনুস আলীকে দক্ষিণাঞ্চলের সভাপতি ও সরোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
