আমি খুব আত্মবিশ্বাসী: ট্রাম্প

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২৩:৫০

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের ভোট দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার পর ফ্লোরিডার পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে তিনি ভোট প্রদান করেন। এ সময় তার স্ত্রী মেলানিয়াও ভোট দেন।

এসময় ভোট দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী। সব দেখে মনে হচ্ছে, রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন।’ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব ‘সম্মানিত’ বোধ করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ইত্তেফাক/এমএএম