বাকেরগঞ্জ ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২৩:১৪

বাকেরগঞ্জ থানা পুলিশ দুধল ইউনিয়নের কৃঞ্চকাঠী গ্রামে আইয়ুব গাজীর বসত ঘর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাদের গ্রেফতার করা হয়।  

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মৃত কাসেম গাজীর ছেলে আইয়ুব গাজী ও তার স্ত্রী নিলুফা বেগম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।

আরও পড়ুন: ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানে সম্মত সরকার ও বিরোধী দল

গোপন সংবাদের ভিত্তিতে পরির্দশক অপরেশন জুবায়ের, এসআই হাবিবুর রহমান, লোকমান, মোমিন, এএআই ফারুক আইয়ুব গাজীর ঘর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবাসহ আসামিদেরকে গ্রেফতার করেন।

ইত্তেফাক/কেকে