শিবচরের উন্নয়নের জাদুকর নূর-ই আলম চৌধুরী লিটন

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১১:১৯

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর (দাদা ভাই) সন্তান উন্নয়নের জাদুকারী নূর-ই-আলম চৌধুরী লিটন আবারও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পাওয়ায় শিবচরে নেতাকর্মীর মাঝে আনন্দ উল্লাস বইছে।

বৃহস্পতিবার রাত ৮টা সময় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সভাপতি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপিকে আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: নূর-ই আলম চৌধুরী লিটন আবারও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি

নূর-ই-আলম চৌধুরী লিটন প্রথম থেকেই এলাকার উন্নয়নে বিশেষ মনোযোগী। উপজেলাতে নির্মাণ করেছেন দুই শতাধিক ব্রিজ কালভার্ট, হাজার কিলোমিটার অভ্যন্তরীণ সড়ক, ৪টি থানা তদন্ত কেন্দ্র স্থাপন, আধুনিক ৩টি অডিটোরিয়াম, দুই শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ভবন, দেশের প্রথম হাউজিং প্রকল্প, ৪টি কলেজকে অনার্স ও ১টি কলেজে মাস্টার্সে উন্নতিকরণ, মুক্তমঞ্চ,শিল্পকলা একাডেমি, সুপার মার্কেট, বাসস্ট্যান্ড, শিশু পার্ক নির্মাণ, ১১টি ভাস্কর্য মুর্যালল নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নসহ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নানান উদ্যোগ। এরইমধ্যে প্রধানমন্ত্রী ১০৮ একর জায়গায় ১৯ শ কোটি টাকা ব্যয়ে তাঁত পল্লী ও ১৮০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্পর ভিত্তিপ্রস্তর করেছেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়েছে দত্তপড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে। হাতে নেয়া হয়েছে স্বাস্থ্য খাতে ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি, নার্সিং ইনস্টিটিউট, ভারতের আইআইটির আদলে শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও হাইটেক পার্ক প্রকল্প, কারিগরি ইনস্টিটিউটসহ স্বাস্থ্য কমপ্লেক্স ১শ শয্যায় উন্নিতকরণ, ৩টি মা ও শিশু কেন্দ্রসহ নানান প্রকল্প। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী সার্বক্ষিণ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির পাশে থেকে শিবচরের ব্যাপক উন্নয়নের সহযোগিতা করছেন।

উল্লেখ্য, নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে টানা ছয়বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর আগে নবম জাতীয় সংসদের হুইপ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দশম জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/এমআরএম