জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'জাসদ সুশাসন প্রতিষ্ঠাকে নতুন পর্বের রাজনীতির চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে।' শনিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির উদ্বোধনী সভায় স্বাগত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা চলছে তা টেকসই করতে জঙ্গি দমনের মতই সুশাসনের প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।'
তিনি আরও বলেন, 'সুশাসনের জন্য রাজনৈতিক-সামাজিক শক্তিকে এখনই সোচ্চার হতে হবে।'
আরও পড়ুন: অবশেষে বার্সেলোনায় গ্রিজম্যান
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ইত্তেফাক/জেডএইচডি
