দোহায় গবেষণা

পশ্চিমা মিডিয়া ‘তোতাপাখির মতো ইসরায়েলি প্রচারণা’ ছাড়া আর কিছুই করেনি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৪৭

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো ‘তোতাপাখির মতো ইসরায়েলি প্রচারণা’ ছাড়া আর কিছুই করেনি। কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি এই যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়ার কভারেজ সংশ্লিষ্ট একটি গবেষণা শেষ করেছেন।

তিনি দেখতে পান, পশ্চিমা মিডিয়া 'আল-শিফা হাসপাতাল' (গাজা সিটিতে) এবং আরও সাধারণভাবে যুদ্ধ সম্পর্কে তোতা পাখির মতো 'ইসরায়েলি প্রচারণা' ছাড়া আর বেশি কিছু করেনি।

সেই সঙ্গে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ইসরায়েলি ও ইসরায়েলপন্থী সূত্রগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভর করার প্রবণতা দেখিয়েছে। ফিলিস্তিনি উৎসগুলো বেশিরভাগই উপেক্ষা করেছে পশ্চিমা মিডিয়াগুলো।

পশ্চিমা সংবাদ সংস্থাগুলো ইসরাইল-ফিলিস্তিনকে সঠিকভাবে বোঝে না বলেও উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখের বেশি।

এছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৪১৭ জন।

ইত্তেফাক/এসকে