ম্যাচ জিতে উৎফুল্ল বাংলাদেশে দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। তিনি বললেন, 'আমরা প্রথম ম্যাচেও ভালো খেলেছি। আজও তেমনটাই হয়েছে। তবে প্রথম ম্যাচে অনেকগুলো সুযোগ তৈরি করেও গোল পাইনি। এবার গোল হলো। তবে আপনারা শুধু সমালোচনা করতেই পারেন। আমার তো মনে হয় দুইটা ম্যাচে আমাদের পারফরম্যান্সে ততটা ব্যবধান হয়নি।'
বছরটা শেষ হলো আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে। এ বছর ১০টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে আটটি ম্যাচ হলো স্বীকৃতিপ্রাপ্ত। এই আট ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে দুই ম্যাচ। ভুটানের বিপক্ষে একটি কাল জিতলো মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচ জিতে আক্ষেপ আরও বেড়ে গেছে। কারণ এই জয় পরাজয়ের ওপর নির্ভর করছে ফুটবল র্যাংকিং। এশিয়ান কাপের ড্র হবে ডিসেম্বরে। সেখানে বাংলাদেশকে র্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকতে হবে। কিন্তু বেশি ম্যাচ জিততে না পারার কারণে পিছিয়ে থাকতে হচ্ছে। বাংলাদেশকে ভালো অবস্থানে থাকতে হলে ৩ নম্বর পটে থাকতে হবে। কিন্তু সেই সুযোগ নেই।
বাংলাদেশ ৪ নম্বর পটে থাকতে হবে। কোচ আফসোস করছেন ভুটানের বিপক্ষে হার নিয়ে। নিচের সারির দল ছিল ভুটান। ঐ হারটাই বড় ভুল ছিল। নিচের সারির দলের কাছে হারলে ক্ষতিটা বেশি হয়।' মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, 'এই জয়টা আমাদের দরকার ছিল। প্রথম ম্যাচে হারের পর সমালোচনা হয়েছিল। আমরা সবাই একটু দুশ্চিন্তায়ও পড়ে যাই। আমরা ভালো খেলেও জিততে পারিনি। কিছু বলার সুযোগও ছিল না।'
আট ম্যাচের মধ্যে দুই জয় দেশের ফুটবল কেমন কাটল, কোচ বললেন, 'যদিও বছরটা ভালো যায়নি, তবুও আমি খুবই খুশি। বাংলাদেশের সঙ্গে দারুণ কিছু সময় কাটালাম। আমার ক্যারিয়ারের ভালো সময়ের এটিও একটি।' হ্যাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। নতুন চুক্তি হবে কি না তা নিয়ে হ্যাভিয়ের বলেন, 'এখন নতুন সভাপতির সঙ্গে আমাকে বসতে হবে। তার সঙ্গে আলোচনা করার পর জানতে পারব।'
