পাবনায় ইজিবাইক-বাইক সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:২৮

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মো. পরশ এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইজিবাইক কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে  এবং মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে  কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথে সিন্দূরিয়া নামক স্থান বাহনদুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হয় । তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এএইচপি