ফুলপুর ও তারাকান্দায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারি ও বওলা ইউনিয়নে বজ্রপাতে দুইজন এবং তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নে একজনের  মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৃথক স্থানে তিনটি দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পয়ারি গ্রামে মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে জামাল উদ্দিনের (৪২) মৃত্যু হয়। তিনি ওয়ারেছ উদ্দিনের ছেলে। এ সময় ছাগলটিও মারা গেছে।

এদিকে, বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে বজ্রপাতে সোহাগ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই সময় মাঠে হাঁস চড়াতে গিয়েছিল। সোহাগ আব্দুল মজিদের পুত্র। বওলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

আরো পড়ুন: ভারত দলে ভাঙনের সুর, ফাটল কোহলি-রোহিতের সম্পর্কে

অপরদিকে, তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নের ধলিরকান্দা গ্রামের চাঁন মিয়া (৫৮) বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়েছেন।  তিনি আবুল কাশেম সরকারের ছেলে।

ইত্তেফাক/অনি/এমআই