ঠাকুরগাঁও-রাঙামাটিতে নতুন ডিসি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৯

দুই জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- ঠাকুরগাঁও এবং রাঙামাটি।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মিজ ইশরাত ফারজানাকে রাঙামাটি এবং অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁও জেলার ডিসি করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম