মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের সকল জোন এলাকায় আখ চাষ বাড়ানোর লক্ষ্যে এসটিপি প্রকল্পের আওতায় আখচাষীদের ভর্তুকি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় শিওর ক্যাশের মাধ্যমে হিসাব বিভাগের আইটি কক্ষে ভর্তুকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন।
কৃষি মন্ত্রণালয় প্রদত্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মাধ্যমে ফরিদপুর চিনিকলে তিন হাজার ৬৫৮ জন আখচাষীকে ভর্তুকির ৬৫ লাখ ৯২ হাজার টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আরও পড়ুনঃ ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস করে শাস্তি দেবে যে দেশ
এ সময় উপস্থিত ছিলেন, চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ-সভাপতি মনিরুল ইসলাম, মহাব্যস্থাপক (অর্থ) সামছুল হক, ডিজিএম রফিকুল ইসলাম, ডিজিএম (বীজ) আবুল বাশার, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সহ-ব্যবস্থাপক (হিসাব) আব্দুর রবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/অনি/টিএস
