চলন্ত ট্রেনে ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জাকিউল (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আহত জাকিউল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাতে জামালপুর থেকে কমিউটার ট্রেনে ঢাকা কমলাপুর স্টেশনে আসার সময় বিমানবন্দর রেল স্টেশন পাড় হওয়ার পর রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের আগে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।
আরো পড়ুন: সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু
আহত জাকিউল জানান, দুইজন ছিনতাইকারী তার মুঠোফোনসহ নগদ সাত হাজার টাকা নিয়ে যায় ও বাম উরুতে কয়েকটি ছুরিকাঘাত করে। কমিউটার এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসার পথে বিমানবন্দর ও তেজগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় দুই ছিনতাইকারী এই ঘটনাটি ঘটায়।
জাকিউলের বাবার নাম তাফর আলী। তিনি জামালপুরের ইসলামপুরের বাসিন্দা।
ইত্তেফাক/এমআই
