আলফাজ তখন অধিনায়ক এখন কোচ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৫

গাজীপুরের ফুটবল দর্শকরা একটা ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে পারবেন আজ। মোহামেডান-ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচ দেখার সুযোগ পাবেন। এই দুই দল দেশের দেশের অন্যতম পুরোনো এবং ঐতিহ্যবাহী ফুটবল দল। বাংলাদেশের ফুটবল ইতিহাস লিখতে হলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এবং মোহামেডানের নাম সহজেই চলে আসে। 

ওয়ান্ডারার্স এবারই প্রথম দেশের ফুটবলের মর্যাদার আসরে খেলছে। মোহামেডান শুরু থেকে খেললেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এখনো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়নি। আলফাজ কোচ হলে মোহামেডানকে নিয়ে লড়বেন। পেশাদার লিগে আজই প্রথম বার মোহামেডান ওয়ান্ডারার্স মুখোমুখি হতে যাচ্ছে। 

এই দুই দল শেষ বার মুখোমুখি হয়েছিল ১৯ বছর আগে। আলফাজ আহমেদ তখন মোহামেডান অধিনায়ক ছিলেন। এখন মোহামেডান কোচ আলফাজ। তিনি বললেন, '২০০৫ সালে আমরা খেলেছি। এর পর আর মনে নেই।' সেবারই প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন হয়ে ওয়ান্ডারার্স নেমে গিয়েছিল। 

আর তারা শীর্ষ লিগে আসতে পারেনি। মাঝের সমটায় ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে নিজেদের ভূলুণ্ঠিত করেছে ওয়ান্ডারার্স। দলের বড় কর্তা মাহবুবুর রহমান শাহীন জানিয়েছেন তারা খুব কঠিন সময়ে ক্লাবের দায়িত্ব নিয়েছেন। এখন পেশাদার লিগে টিকে থাকার লড়াই করছেন।

ইত্তেফাক/জেডএইচ