সাদমান-মিরাজের ব্যাটে লিড বড় হচ্ছে বাংলাদেশের 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৬

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

তবে সাদমান ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটে লিড একশো ছাড়িয়ে গেছে। ২ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে টাইগাররা। ১২৮ রানের লিড পেয়েছে সফরকারীরা।  

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তবে ক্রিসে আসা শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম।

৪৭ রানের জুটি গড়েন সাদমান ও দিপু। তবে ২৮ বলে ২৮ রান করে আউট হন দিপু। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। মিরাজ ২২ বলে ২৬ ও সাদমান ৭৮ বলে ৪৫ রানে অপরাজিত আছেন। 

 

ইত্তেফাক/জেডএইচ