হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১০:৩৮

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

অর্থমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত     পরিবারের সদস্যদের  প্রতি গভীর সমবেদনা জানান। 

আরো পড়ুন : কোচবিহার থেকে যেভাবে রংপুরের বাসিন্দা হলেন এরশাদ​

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি