এরশাদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৪:০৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস

আরও পড়ুন: এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

হুসেইন মুহম্মদ এরশাদ আজ সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইত্তেফাক/এমআরএম