দিনাজপুরের ফুলবাড়ীতে চতুর্থ শ্রেণির বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনা সালিশ করে ১৪ হাজার টাকায় মিমাংসার ঘটনায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে এ ব্যাপারে দোষীদের গ্রেফতার, নারী নির্যাতন ও চাঁদাবাজি মামলা হয়েছে কিনা-তাও জানতে চেয়েছে আদালত। ২১ জুলাইয়ের মধ্যে ওই জেলার পুলিশ সুপার (এসপি), স্থানীয় ওসি ও ইউএনও এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তাও জানানোর জন্য ডেপুটি এটর্নি জেনারেলের প্রতি আদেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: এডিস মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ
এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনার পর আজ রবিবার এ আদেশ দেয় বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ।বাসস
ইত্তেফাক/কেকে

