বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সতর্ক অবস্থান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জুম্মার নামাজের পর যেকোনো বিক্ষোভ মিছিল বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। যারা মসজিদের ভেতরে ঢুকেছেন, সন্দেহজনক হলে তাদের তল্লাশি করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এমন চিত্রই দেখা গেছে। যেসব মুসল্লি ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে ঢুকেছেন, তাদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে। পল্টন মোড় থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো ঝুঁকি বা অনভিপ্রেত ঘটনার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই প্রতি শুক্রবারই এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে ভেতরে যারা প্রবেশ করেন তাদের মধ্যে সন্দেহভাজন এবং ব্যাগ নিয়ে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। এটি সাধারণ মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।

ইত্তেফাক/আরএস